Thursday, May 14, 2026

Zero Shadow Day: রবিবার ছায়াহীন দিন কলকাতায়, ব্যাপারটা কী জানেন?

Date:

Share post:

আগামীকাল ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। আর ওই দিনই কলকাতা হবে ছায়াহীন। কেবলমাত্র একজন-দুজন নয়, কোনো মানুষেরই ছায়া পড়বে না মাটিতে। কিন্তু কথায় বলে কেবলমাত্র ভূতেরই ছায়া মাটিতে পড়ে না। কিন্তু মানুষেরও এই ঘটনা সম্ভব! কেন পড়বে না কোনও মানুষের ছায়া? কী রহস্য রয়েছে!

আসলে এটি কোন অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা নয়, পুরোটাই বিজ্ঞান। বিজ্ঞানের ভাষায় বছরে এমন দুটো দিন আসে, যে দিন সূর্য মাথার উপরে থাকবে অথচ ছায়া পড়বেনা। ছায়াহীন দিন (Zero Shadow Day) আসলে হলো সূর্য এবং পৃথিবীর কোন অঞ্চল যদি একই বিন্দুতে অবস্থান করে তখন এই ঘটনা ঘটে। বছরে দুবার উত্তরায়ন ও দক্ষিণায়নের সময় এই ঘটনা ঘটে। ঐদিন পৃথিবী সূর্য পৃষ্ঠের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকার দরুণ সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়বে। সে ক্ষেত্রে ছায়া তখন পায়ের তলায় থাকবে, পাশে পড়বেনা। যার ফলে দেখে মনে হবে ছায়াহীন হয়ে গিয়েছে সবকিছু।

রবিবার ৫ জুনের পর ‘জিরো শ্যাডো ডে’ বা ছায়াশূন্য দিন ফের দেখা যাবে ৭ জুলাই। সূর্য তার উত্তরায়ণের পথে ৫ জুন বেলা ১১টা ৩৪ মিনিটে এবং দক্ষিণায়নের পথে ৭ জুলাই বেলা ১১টা ৪১ মিনিটে কলকাতা হাওড়ার একই অক্ষাংশে পৌঁছাবে। স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সূর্য ঠিক মাথার উপরে থাকবে। ফলে প্রত্যেকের ছায়া তাঁর পায়ে পড়বে।

আরও পড়ুন- French Open: মেয়েদের সিঙ্গলসে ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন ইগা শিয়নটেক

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...