Thursday, April 16, 2026

Eden: রাজারহাটে জমি পেল সিএবি, তৈরি হবে দ্বিতীয় ইডেন

Date:

Share post:

রাজারহাটে তৈরি হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের নন্দনকানন ইডেনের ( Eden) মতনই তৈরি হবে সেই স্টেডিয়াম। অনেকদিন আগেই সিএবি-র ( CAB) তরফে স্টেডিয়াম তৈরির জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই জমিই দেওয়া হল তাদের।

জানা যাচ্ছে, রাজারহাটে তৈরি হবে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। ১৪ একর জমি বরাদ্দ করা হয় নবান্নর পক্ষ থেকে। এই নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজারহাটে জমি বরাদ্দ হওয়ার বিষয়টি। দিনকয়েকের মধ্যেই কাগজপত্র চলে আসবে। মোট ১৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। আধুনিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে।”

এর আগে সিএবি-কে স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলায় একটি জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটি জলা জমি হওয়ায়, স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়নি। এই নিয়ে গত ২৮ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই দিনই মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভ এসেছিল। এমনি গল্প করছিল। সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।”

আরও পড়ুন:French Open: মেয়েদের সিঙ্গলসে ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন ইগা শিয়নটেক

 

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...