Saturday, April 25, 2026

ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগ, বন্ধ হল বিজ্ঞাপন

Date:

Share post:

একটি বডি-স্প্রে- এর বিজ্ঞাপন (Advertisement) ঘিরে বিতর্কের (controversy) শুরু। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে একটি শপিং মলের (Shopping mall)এক মহিলা কেনাকাটা করছেন, পিছনে এসে দাঁড়িয়েছে ৪টি ছেলে। তাঁরা এমন কিছু কথাবার্তা বলছেন যাতে মহিলা আতঙ্কিত হয়ে পড়ছেন। পরে জানা গেল সবটাই একটা বডি-স্প্রে-কে (Body-spray)কেন্দ্র করে। এই বিজ্ঞাপন ঘিরে বিতর্কের সূচনা।কেন্দ্রকে চিঠি লিখল দিল্লি মহিলা কমিশন(Delhi Women’s Commission )। বন্ধ হল বিজ্ঞাপন।


একটি ডিওড্রেন্ট প্রস্তুতকারক সংস্থা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য এমন এক বিষয় ভাবনা নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছিল, যা ধর্ষণের প্ররোচনা জাগাচ্ছে বলে অভিযোগ উঠল। সরব হয়েছে মহিলা কমিশন, অবিলম্বে বিজ্ঞাপন বন্ধ করার দাবি তোলেন তাঁরা। মহিলা কমিশনের চিঠির পরই কেন্দ্রের তরফ থেকে  শুক্রবার বিজ্ঞাপন সংস্থাগুলির উদ্দেশে নির্দেশ জারি করে মিথ্যা এবং ধর্ষণের প্রচারকারী বডি-স্প্রে বিজ্ঞাপনগুলিকে সরাতে বলা হয়েছে। ‘লেয়রস শট’ নামক ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Union Minister Anurag Tagore) একটি চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে জাতীয় মহিলা কমিশন। বিজ্ঞাপনটি স্পষ্টভাবে  পুরুষদের মধ্যে ধর্ষক মানসিকতাকে উৎসাহিত করছে। তাই বিজ্ঞাপনটিকে গণমাধ্যমে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয় বলে দাবি তোলা হয়। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র, তড়িঘড়ি পদক্ষেপ করে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ইউটিউব এবং টুইটারকেও তাদের প্ল্যাটফর্ম থেকে এই বিতর্কিত বিজ্ঞাপনটি সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, লেয়ার’আর শট (Layer’r Shot) পারফিউম এবং বডি স্প্রের দুটি নতুন বিজ্ঞাপন টুইটারে তীব্রভাবে সমালোচিত হয়। সমাজের উপর এর কুপ্রভাব পড়বে বলে সরব হন বিশিষ্টরা। এরপরই কেন্দ্রের কড়া পদক্ষেপ।



Related articles

ফের BLO -র মৃত্যু, বাঁকুড়ায় কমিশনকে কাঠগড়ায় তুলল পরিবার

ফের অস্বাভাবিক কাজের চাপে বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার (Bankura) মৌলাডাঙার...

আউশগ্রামে অভিনব প্রচারে গিয়ে বিপাকে প্রার্থী! গাড়ি ছেড়ে পালাল গরু

ভোটের (2026 Election) ময়দানে বেশিরভাগ প্রার্থীই অভিনব পন্থায় ভরসা রাখছেন। এবার আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (Shyama...

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...