Thursday, May 14, 2026

Iga Swiatek: তাঁর খেলা দেখতে এসেছেন লেয়নডস্কি, বিশ্বাস করতেই পারছিলেন না ইগা

Date:

Share post:

প্রত্যাশামতোই ফরাসি ওপেনে ( French Open) মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা শিয়নটেক (Iga Swiatek)। রবিবাসরীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বী কোকো গফকে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন ইগা। ২০২০ সালেও রোলাঁ গ্যাঁরোয় ট্রফি জিতেছিলেন তিনি। নিজের দেশের টেনিস তারকার এই জয়ের সাক্ষী ছিলেন ফুটবল তারকা রবার্ট লেয়নডস্কিও (Robert Lewandowski)। ম্যাচের পর ভিভিআইপি বক্সে উঠে লেয়নডস্কিকে জড়িয়ে ধরেন ইগা।

আর নিজের দেশের ফুটবল অধিনায়ককে দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি শিয়নটেক। ম‍্যাচ শেষে তিনি বলেন, “জানতাম না লেয়নডস্কি আমার খেলা দেখতে আসবেন। কিন্তু দারুণ খুশি হয়েছি। উনি টেনিসের ভক্ত কি না, তা অবশ্য বলতে পারব না।”

এরপাশাপাশি ইগা আরও বলেন,” উনি আমাদের দেশের সবথেকে বড় ক্রীড়া ব্যক্তিত্ব। উনি আমার খেলা দেখতে আসবেন, এটা বিশ্বাস করাই কঠিন।আশা করি উনি আমার খেলা উপভোগ করেছেন। চাইব আগামী দিনেও আমার খেলা দেখতে আসুন।”

আরও পড়ুন:Wriddhiman Saha: কেকেআরের দলে নেই কোন বাঙালি ক্রিকেটার, ক্ষোভ প্রকাশ ঋদ্ধির

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...