Sunday, February 1, 2026

Indian – currency : ব্যাঙ্কনোটে গান্ধীজির বদলে রবিঠাকুর এবং কালামের ছবি বসবে, জানাল আরবিআই

Date:

Share post:

মহাত্মা গান্ধীর একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। এবার মহাত্মার ছবির বদলে ব্যাঙ্কনোটে দেখা যাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইলম্যান এপিজে আব্দুল কালাম -এর ছবি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আরবিআই সূত্রে বলা হয়েছে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন এসে গিয়েছে।অর্থ মন্ত্রক এবং আরবিআই যৌথভাবে ব্যাঙ্কনোটে কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করার কথা বিবেচনা করছে।

জানা গিয়েছে মার্কিন ডলারে যেমন জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন, আলেকজান্ডার হ্যামিল্টন এবং আব্রাহাম লিঙ্কন সহ ১৯ শতকের কিছু রাষ্ট্রপতির প্রতিকৃতি রয়েছে। ঠিক সেই ভাবনায় অনুপ্রাণিত হয়েছে আরবিআই। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিটিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (এসপিএমসিআইএল) ওয়াটারমার্ক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টেশনে বিশেষজ্ঞ আইআইটি-দিল্লির ইমেরিটাস অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের ওয়াটারমার্কের নমুনা পাঠিয়েছে। সেগুলির ফাইনাল প্রিন্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে । তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নোট ছাপানোর কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...

জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

তিনদিনের শিশুকে নাগপুরের (Nagpur) আমবাজারি রোডের মাত্রু সেবা সঙ্ঘে ফেলে রেখে গেছিলেন জন্মদাত্রী। তারপর থেকে সেই ছোট্ট শিশু...

স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে...