Sunday, March 15, 2026

ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত ৩, আহত ১১

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রে (America) বন্দুকবাজের হামলা পিছু ছাড়ছে না। ফের এমন হামলায় নিহত হল ৩ জন। জানা গিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় (Philadelphia) বন্দুকবাজের চালানো এলোপাথাড়ি গুলিতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

জানা গিয়েছে, জনবহুল সাউথ স্ট্রিটে (South Street) বন্দুকবাজ(shoot) হামলা চালায়। ফিলাডেলফিয়া পুলিশ (Philadelphia police) ইনস্পেক্টর ডিএফ পেস জানিয়েছেন, যে সময় গুলি চালানো হয় সেইসময় সাউথ স্ট্রিট জমজমাট ছিল।ওই ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। এক অফিসারও সন্দেহভাজন বন্দুকবাজের ওপর গুলি চালিয়েছে।

সম্প্রতি এই একই ধরণের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ১ জুন আমেরিকার(America) ওখলাহোমায় হাসপাতাল (Okhlahoma hospital) চত্ত্বরের মেডিক্যাল ভবনে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়। সেন্ট ফ্রান্সিস হেলথ সিস্টেমের (Francis health system)  ক্যাম্পাসে ওই ব্যক্তি নির্বিচারে গুলি চালিয়েছিল। ওই বন্দুকবাজকে শনাক্ত করা গেলেও, সে নিজের ওপর গুলি চালিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনার আগে টেক্সাসে গুলি চালনার ঘটনা ঘটে। যেখানে ১৮ বছরের এক তরুণ এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৯ জন পড়ুয়া ও দু’জন শিক্ষককে খুন করা হয়।

সম্প্রতি বন্দুকবাজের হামলা নিয়ে রাষ্ট্রপতি জো বাইডেনের ( joe Byden)নেতৃত্বাধীন প্রশাসনের উপর চাপ আরও বেড়েছে।গত ২৪ মে টেক্সাসের ঘটনার পর দেশে বন্দুক আইন নিয়ে বিতর্কের মুখোমুখি হয়েছে বাইডেনের সরকার। ২০২২ সালে আমেরিকায় এরই মধ্যে ১৪০টি বন্দুকবাজের হামলা হয়ে গিয়েছে।



spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...