Friday, May 15, 2026

তৃণমূল সুপ্রিমোর সভায় রেকর্ড ভিড়, আলিপুরদুয়ারে জনজোয়ারে ভাসলেন মমতা

Date:

Share post:

নির্বাচনী জনসভা নয়, দলের কর্মিসভায়। আর তাতেই জনজোয়ারে ভাসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের রেকর্ড জয়ের পরে এই প্রথম আলিপুরদুয়ারে পা রেখেছেন মমতা। আর কর্মিসভায় কার্যত ঠাই নাই পরিস্থিতি। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এদিনের সভা।

আলিপুরদুয়ারের (Alipurduwar) প্যারেড গ্রাউন্ডের একাংশে সভার বন্দোবস্ত হয়। সকাল থেকেই দেখা গিয়েছে মাঠমুখী জনস্রোত। যেদিকে দুচোখ যায় শুধুই মানুষের কালো কালো মাথা। সকাল দশটার মধ্যেই অনেকে মাঠে হাজির। একটা সময় ভিড়ের কারণে মঞ্চের ডানদিকের বিরাট অংশের শামিয়ানা খুলে ফেলতে হয়। উপচে পড়া ভিড় বললেও কম বলা হয়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যাঁরা সভামঞ্চের কাছাকাছি বা মাঠে জায়গা পাননি, তাঁরা বাইরে থেকেই মাইকে নেত্রীর বক্তব্য শুনেছেন।

আরও পড়ুন- হারের ভয়! উত্তরপ্রদেশ উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের

জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নেতা-কর্মীরা ছিলেনই। কোচবিহারেরও উদয়ন গুহ-সহ কয়েকজন নেতা-নেত্রী এই সমাবেশে ছিলেন। চা বাগান অধ্যুষিত এলাকার নেতা-নেত্রীরা ছিলেন। ছিলেন শ্রমিকরাও। আদিবাসী ও বিভিন্ন জনজাতিগোষ্ঠীর লোকেরাও এসেছিলেন মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শুনতে। তবে, জায়গাটা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড না আলিপুরদুয়ার ভিড় দেখে তা বোঝার উপায় ছিল না। বক্তৃতা শুনে মুগ্ধ আলিপুরদুয়ার আপ্লুত মমতার স্নেহের স্পর্শ দেখে।


 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...