Thursday, May 14, 2026

ভবানীপুরে জোড়া খুনকাণ্ড: ধর্মতলার ম্যানহোলের পাশ থেকে উদ্ধার ‘উধাও’ হওয়া মোবাইল

Date:

Share post:

ভবানীপুরে দম্পতি খুনকাণ্ডে এবার উধাও যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। খুনের পর উধাও হওয়া একটি মোবাইল মঙ্গলবার রাতে উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ধর্মতলার ম্যানহোলের পাশে মোবাইলটি পাওয়া গেছে।মোবাইলটি অশোক শাহের।



আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই KLO-কে সমর্থন জানিয়ে বাংলা ভাগের দাবি BJP সাংসদের


পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ফোনটি তদন্তে সাহায্য করবে। ইতিমধ্যেই ফোনের কল ডেটা, রেকর্ডার খতিয়ে দেখা হচ্ছে। নজরে রয়েছে কল লিস্টে। ঘটনার আগে ও পরে অশোক শাহের ফোনে কার ফোন এসেছিল ও গিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ফোনটি খুনিদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে।



ইতিমধ্যেই ভবানীপুরের দম্পতি খুনের ঘটনায় অশোক শাহের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। এমনকী মৃত ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধুদের তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। তদন্তকারীর ইতিমধ্যেই জানতে পেরেছেন , দম্পতির ঘর থেকে যে দুটো ফোন উধাও ছিল, তার মধ্যে এক ফোন দুপুর পর্যন্ত খোলা ছিল। সেটি রিং হচ্ছিল। ওই ফোন শেষ টাওয়ার লোকেশন ছিল গ্রেট ইস্টার্ন। এরপরই মোবাইলটি উদ্ধার হয়।

প্রসঙ্গত, সোমবার রাতে ভবানীপুরের হরিশ মুখার্জি স্ট্রিট থেকে দম্পতির রক্তাক্ত উদ্ধার হয়। তারপর থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...