Sunday, May 17, 2026

মন্ত্রীর বাড়ি তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও শতাধিক সোনার কয়েন

Date:

Share post:

দিল্লি স্বাস্থ্যমন্ত্রী(health minister) সত্যেন্দ্র জৈনের(Satyendra Jain) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও সোনার কয়েন উদ্ধার করল ইডি। আর্থিক দুর্নীতি তদন্তে নেমে মঙ্গলবার সত্যেন্দ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। অভিযানে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। বর্তমানে ইডি-র হেফাজতে রয়েছেন তিনি। এটি সূত্রের খবর তল্লাশি অভিযানে পাওয়া গিয়েছে ২ কোটি ৮৫ লক্ষ টাকা ও ১৩৩টি সোনার কয়েন। তবে এত টাকা কিভাবে বাড়িতে এলো তার কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি মন্ত্রীর তরফে। ইতিমধ্যেই এই সমস্ত টাকা ও সোনার কয়েন বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

উল্লেখ্য, ৫৭ বছরের সত্যেন্দ্র জৈনকে গত ৩০ মে মে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর (পিএমএলএ) ফৌজদারি ধারায় গ্রেফতার করে ইডি। আপাতত ৯ জুন পর্যন্ত ইডি-র হেফাজতেই রয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে গত সোমবার দিল্লি ও আশেপাশের বেশ ২৭ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। অবশেষে মঙ্গলবার উদ্ধার করা হলো বিপুল পরিমাণ অর্থ। যদিও শুরু থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁর ক্যাবিনেটের মন্ত্রীকে।


Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...