Sunday, May 17, 2026

ক্রেডিট কার্ড থেকেও এবার UPI লেনদেন, নয়া প্রস্তাব রিজার্ভ ব্যাংকের

Date:

Share post:

ইউপিআই(UPI) পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ডের মাধ্যমেও। বুধবার এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Reserve Bank of India) তরফে। রুপে ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই পরিষেবা চালু হয়ে গেলে ডিজিটাল লেনদেনের পথ আরও সুগম হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “রুপে ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে এই পরিষেবা শুরু হতে চলেছে। ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের পথকে আরও সহজ করতেই এই পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলেই এই পরিষেবা চালু করা যাবে।” একই সঙ্গে জানানো হয়েছে, এজন্য প্রয়োজনীয় নির্দেশ দেবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

উল্লেখ্য, এতদিন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ডের সঙ্গে ইউপিআই লিঙ্ক করে লেনদেন করা যেত। রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশ অনুযায়ী এবার থেকে এই পরিষেবা পাওয়া যাবে ক্রেডিট কার্ডেও। ইতিমধ্যেই ভারতে ইউপিআই লেনদেন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং শুধুমাত্র মে মাসেই ইউপিআই-এর মাধ্যমে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৬৩ লক্ষ টাকা। দেশের প্রায় ২৬ কোটি মানুষ এই পরিষেবা ব্যবহার করেন।


 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...