Thursday, May 14, 2026

বিমানযাত্রায় মাস্ক বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করল ডিজিসিএ

Date:

Share post:

দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। তাই  বিমানযাত্রীদের জন্য ফের মাস্ক বাধ্যতামূলক করা হল।  ফলে এখন থেকে বিমানবন্দরে ঢুকতে হলে এবং উড়ানের সময়ও  মাস্ক পরতে হবে। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের সেই নির্দেশিকা মেনে বিজ্ঞপ্তি জারি করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ডিজিসিএ জানিয়েছে, শুধুমাত্র খাওয়ার সময়টুকু মাস্ক খুলে রাখা যাবে। বাকি সময় অর্থাৎ উড়ানে সফরের সময় মাস্ক পরে থাকতে হবে। যে সব যাত্রীরা মাস্ক ছাড়া বিমানে উঠবেন তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হতে পারে বলেও নির্দেশ দিল  ডিজিসিএ। শুধু বিমানের ভিতরেই নয়, বিমানবন্দরে প্রবেশ করার সময়েও মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে যাত্রীদের। ডিজিসিএ-এর তরফ থেকে এ-ও নির্দেশ দেওয়া হয়েছে, যে সব যাত্রী মাস্ক পরে আসবেন না, তাঁদের বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাস্ক সরবরাহ করা হবে। তারপরেও কেউ মাস্ক পরতে অস্বীকার করলে  কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...