Friday, April 24, 2026

সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ১৯ জুন বাড়তি ট্রেন চালাবে মেট্রো

Date:

Share post:

আগামী ১৯ জুন রবিবার  সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা। আর পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার হওয়া সত্ত্বেও বাড়তি ট্রেন চালাবে মেট্রো।  এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে। সাধারণত  ছুটির দিনে বা রবিবার সকাল ৯টা থেকে মেট্রো চালু হয়। কিন্তু পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই  অর্থাৎ সাড়ে  আটটায় চালু হবে মেট্রো। ওই দিন ১৩০টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৪টি মেট্রো চলবে। তার মধ্যে মোট ১২৯টি মেট্রো চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে।  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটিও ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে। একইভাবে  দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেনটিও ছাড়বে সকাল সাড়ে আটটায়।

Related articles

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...