Friday, May 15, 2026

HS Exam : আর হোম সেন্টার নয়, পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক বোর্ডের

Date:

Share post:

আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher secondary examination) ফলপ্রকাশ। তার ঠিক দুদিন আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(West Bengal Council of Higher secondary)। নিজের স্কুল (Home Center) নয়, আগামী বছরে অন্য স্কুলে গিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) দিতে হবে পড়ুয়াদের।

নিউ নরম্যাল নয়, করোনা (corona) কাটিয়ে আস্তে আস্তে আগের জীবনে ফিরছেন মানুষজন। অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছিল। কিন্তু এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চারপাশ। তাই শিক্ষাব্যবস্থাতেও ফের বেশকিছু পরিবর্তনের কথা জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর(West Bengal Council of Higher secondary)। এই বছর অর্থাৎ ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলে। কিন্তু পরের বছর থেকে আর নয়। আগের মতোই অন্য স্কুলে পরীক্ষার সিট পড়বে। সেখানে গিয়ে পরীক্ষা দেবেন ছাত্র–ছাত্রীরা। এমনটাই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে গত বছর ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। এ বছর পরীক্ষা হলেও, তা নেওয়া হয়েছে মূলত হোম সেন্টারে। এর জন্য বেশ খরচ করতে হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। টুকলি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে, প্রতিটি হোম সেন্টারে সুপারভাইজার নিয়োগ করতে হয়েছে, শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও বেড়েছে। এক ধাপে প্রায় দ্বিগুণেরও বেশি পরীক্ষা কেন্দ্র বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে সংসদের। সেই বিষয়গুলি মাথায় রেখেই আবারও পুরনো পদ্ধতিতেই ফিরতে চায় বোর্ড এমনটাই মনে করা হচ্ছে।


Related articles

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...