Wednesday, May 13, 2026

ভবানীপুর খুন : মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে, জানালেন পুলিশ কমিশনার  

Date:

Share post:

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল চক্রী এখনও অধরা। তাকেও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন  পুলিশ কমিশনার। এদিন সাংবাদিক সম্মেলনে  সিপি জানিয়েছেন যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এমন প্রমাণ মিলেছে।  এদের মধ্যে একজন  আততায়ীকে বন্দুক এনে দিয়েছিল। পুলিশ কমিশনার জানিয়েছেন , আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে ভবানীপুরের গুজরাতি দম্পতিকে।  এক জন দূর সম্পর্কের আত্মীয় শাহ পরিবারের কাছ থেকে ২০১৯ সালে ১ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। আর সেই আর্থিক লেনদেনের জেরেই এই খুন হয়েছে। সম্ভবত ওই আত্মীয়ই বাকি আততায়ীদের নিয়ে যান বলেও জানালেন সিপি। সিপি  এদিন জানিয়েছেন, বৃহস্পতিবারই তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।  তবে মূল চক্রী এখনও গ্রেফতার হয়নি। খুন শীঘ্রই তাকে ধরা যাবে বলে জানানো হয়েছে।  ওই  মূল চক্রী সম্ভবত তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়। ওই  টাকা মেটানো নিয়ে দীর্ঘ দিন ধরেই ঝামেলা চলছিল অশোক শাহর সঙ্গে। সম্প্রতি কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। বাকি টাকা না মেটানোয় খুন করা হয়ে থাকতে পারে শাহ দম্পতিকে।

 

 

 

 

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...