Wednesday, March 11, 2026

‘খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম’, অঙ্ক নিয়েই পড়তে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

Date:

Share post:

‘কোনও গতানুগতিক পড়া নয়। তবে যতটুকু সময় পড়ি,ততটুকু সময় পড়াশুনোতেই কনসেনট্রেট করি।’ উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর এমনটাই জানালেন অদিশা দেবশর্মা।কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, ৪৯৮ পেয়ে প্রথম অদিশা দেবশর্মা


এদিন সকালে রেজাল্ট বেরোনোর আগে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অদিশা। মন্দিরে তাঁর প্রথম হওয়ার খবর দেন অদিশার বাবা। খুশির খবর পেয়ে চোখে জল এসে যায় অদিশার। এরপর বাড়ি ফিরতেই শুরু হয় সেলিব্রশন। বাড়ির আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি অদিশার প্রাপ্ত নম্বরে।


অদিশা জানান, ”বাবা-মা সবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। এটাই সবথেকে বেশি ভালো লাগছে। পরিবারের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও সবাই খুব সাহায্য করেছেন। আগামী দিনে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই। ” এরইসঙ্গে অদিশা জানিয়েছেন, “শুধু পড়াশুনো নয়, নাচ ও কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। পড়াশুনোর পাশাপাশি এইসকল চর্চাও সমান তালে চালিয়ে যায়।”




spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...