Sunday, May 3, 2026

দিনে ১২ ঘণ্টা কাজ, সপ্তাহে  ৩ দিন ছুটি, চালু হচ্ছে নতুন শ্রম আইন

Date:

Share post:

দৈনিক ১২ ঘণ্টা কাজ। সপ্তাহে তিনদিন ছুটি। এই নতুন শ্রম আইন চালু হতে চলেছে দেশে। সংসদে পাশ হয়েছিল আগেই।  আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে এই নয়া শ্রম আইন চালু করতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জাানানো হয়েছে।   এই নয়া শ্রম আইন কার্যকর হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প (ইপিএফ, পেনশন ও গ্র্যাচুইটি), স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি, কাজের সময় সব কিছুই বদলে যাবে।২০২০ সালে সংসদের অধিবেশনে  শ্রম বিল পাশ হয়েছিল। ২৯টি শ্রম আইনকে নিয়ে আসা হয় চারটি শ্রমবিধিতে। ওই চার শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের দৈনিক কাজের সময় বেড়ে ১২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সপ্তাহে তিনদিন ছুটি থাকবে। এমনকী  কর্মীদের সাপ্তাহিক ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘণ্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘণ্টা।

Related articles

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...