Wednesday, May 13, 2026

নিরাপত্তা এবং দূষণ বিধি মেনে সরোবরে রোয়িং চালু শীঘ্রই

Date:

Share post:

কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের গাইডলাইন মেনে খুব শীঘ্রই রোয়িং চালু হচ্ছে।  তবে নিরাপত্তার পাশাপাশি দূষণ বিধিও যাতে মেনে চলা হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি শহরের ক্লাবগুলিতে ফের শুরু হতে চলেছে রোয়িং।চূড়ান্ত গাইডলাইন হাতে পাওয়ার পর শহরের তিনটি রোয়িং ক্লাব যথাক্রমে ক্যালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব এবং লেক ক্লাব  এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে । তবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসওপি  গাইডলাইনে  এবং পুলিশের তরফে যে চূড়ান্ত গাইডলাইন ক্লাবগুলিকে পাঠানো হয়েছে তাতে হাই স্পিড রেসকিউ বোটে কী কী ব্যবস্থা রাখতে হবে তার নির্দিষ্ট উল্লেখ থাকলেও হাই স্পিড রেসকিউ বোট কীসে পরিচালিত হবে ব্যাটারি নাকি অন্য কোনও জ্বালানির মাধ্যমে, তার কোনও সুনির্দিষ্ট উল্লেখ নেই গাইডলাইনে।

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...