Saturday, April 18, 2026

দিলীপের কীর্তিতে হাসির রোল, ফলপ্রকাশের এক ঘণ্টা আগেই ‘সফল ছাত্রছাত্রীদের’ অভিনন্দন !

Date:

Share post:

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই অভিনন্দন জানালেন ‘সফল ছাত্রছাত্রীদের’। ফল প্রকাশের সময় ছিল সকাল এগারোটা কিন্তু তার ঘণ্টা খানেক আগেই টুইট করে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই কীর্তি দেখে রীতিমতো হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে।

কী লিখেছেন দিলীপ ঘোষ ? টুইটারে তিনি লিখেছেন, উচ্চমাধ্যমিকের সফল ছাত্র-ছাত্রীদের আমার অভিনন্দন। জীবনে অনেক বড় হও, এগিয়ে চলো, দেশের মানুষের পাশে দাঁড়াও এই কামনা করি। এই টুইট করা হয়েছে শুক্রবার সকাল ১০টা ১৯ মিনিটে। বাংলার সঙ্গে ইংরেজিতেও উচ্চমাধ্যমিকের সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

দুর্জনেরা অবশ্য সমালোচনা করতে ছাড়ছেন না। তাদের কেউ কেউ বলছেন, রামের জন্মের অনেক আগেই নাকি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি।কাকতালীয়ভাবে দিলীপবাবুর দলের সঙ্গেও রামের ‘সম্পর্ক’ গভীর।তাই এমন কাণ্ড দিলীপ ঘোষকেই মানায় !


Related articles

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...