Friday, May 15, 2026

উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, এক নজরে প্রথম দশের তালিকা

Date:

Share post:

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর ফল প্রকাশিত হতেই দেখা গেল জেলার পড়ুয়াদের  জয় জয়কার।  উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ।  তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলা মিলিয়ে পাশের হার ৯০ শতাংশের বেশি। এবছর মোট  পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,২০, ৮৬২ জন। ৬, ৩৬, ৮৭৫ জন পাশ করেছেন। জেলাভিত্তিক ফলাফলের বিচারে পাশের হারের ক্ষেত্রে এ বছর প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯৮.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন সেখানে। অন্যদিকে কলকাতায় পাশের হার ৮৭.৪৯ শতাংশ। কলকাতা থেকে প্রথম দশে রয়েছেন দশ জন।

জেলাভিত্তিক পাশের হারে প্রথম দশে রয়েছে যে ১০ টি জেলা : পূর্ব মেদিনীপুর -৯৮.৪১ % , পশ্চিম মেদিনীপুর -৯৬.২৯ %, ঝাড়গ্রাম ৯৩.৭৩ %, পুরুলিয়া-৯৩.২৭%, কালিম্পং-৯২.৫৪ %, দক্ষিণ ২৪ পরগণা -৯১.৮৮%, বাঁকুড়া-৯১.৭৪ %, উত্তর ২৪ পরগণা-৮৯.১০ %, মালদহ-৮৮.৬১ %, উত্তর দিনাওউর – ৮৮.৫৪%।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...