Friday, April 3, 2026

নাড্ডার নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্য সফরে এসে বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বাংলা ভাগ নিয়ে প্রকাশ্যে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। তবে শীর্ষ নেতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গেল বিজেপি বিধায়ককে। এই ঘটনায় অস্বস্তি আরও বাড়ল বঙ্গ বিজেপির। প্রশ্ন উঠতে শুরু করেছে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির দলীয় শৃঙ্খলা কতখানি তলানিতে গিয়ে পৌঁছেছে, যে দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ মানছেন না বিজেপি বিধায়ক।

নাড্ডার কড়া নির্দেশ অমান্য করে শুক্রবার বিধানসভার লবিতে দাঁড়িয়ে বাংলা ভাগের দাবিতে সরব হন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা চান বাংলা ভাগ। এই দাবিকে চাপা দেওয়া সম্ভব নয়। চাপা দেওয়া সম্ভব হয়নি এই দাবি, আর সম্ভব হবেও না। তবে নাড্ডার নির্দেশ অমান্য প্রসঙ্গে ওই বিধায়কের যুক্তি, প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকাল। স্থানীয় মানুষদের এটাই দাবি। এরপরেই জোর গলায় বলেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। দেশের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হচ্ছে। স্পষ্টভাবে তিনি জানান, যে দাবি তুলেছেন সেই দাবি থেকে কোনোভাবেই সরছেন না তিনি। তবে সর্বভারতীয় সভাপতির নির্দেশ অমান্য করে বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের শৃঙ্খলা নিয়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বারবার প্রকাশ্য সভায় বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গিয়েছে। কখনও দাবিতে উঠে এসেছে উত্তরবঙ্গ তো কখনও জঙ্গলমহল। এই একই দাবি তুলেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও। বিষয়টিকে বাংলার মানুষ যে ভালো চোখে দেখছে না তা আঁচ করে এ বিষয়ে মুখ না খোলার নির্দেশ দেন জেপি নাড্ডা। তবে তাঁর সে নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। একইসঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিলেন, কথায় কথায় নিজের দলের কঠিন দলীয় শৃঙ্খলার যে গল্প বিজেপি শোনায় রাজ্য বিজেপির কাছে তা আসলে কতখানি ভুয়ো।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...