Saturday, April 4, 2026

“পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?” হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মমতার

Date:

Share post:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত গোটা দেশ। বাংলাতেও এই প্রভাব পড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় ঘটেছে হিংসার ঘটনা। এই ইস্যুতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন টুইট করে হুঁশিয়ারি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’” প্রসঙ্গত, আগেও এই ঘটনার তীব্র নিন্দা করে জনগনের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি তোলার পাশাপাশি তিনি লেখেন, “এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।” যদিও তারপরও রাজ্যে ঘটেছে হিংসার ঘটনা।

 অশান্তির জেরে হাওড়া পাঁচলা সহ বিভিন্ন জায়গায় ১৫ জুন পর্যম্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। কোনো রকম কোনো শান্তি বাধানোর চেষ্টা হলে প্রশাসন কঠোরভাবে তা দমন করবে। কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...