Saturday, April 4, 2026

দেশে-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

নতুন করে ,মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। দেশে তো বটেই রাজ্যের চিত্রটাও খুব একটা ব্যতিক্রমী নয়। কয়েক মাস আগেও কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল করোনাকে। কিন্তু মাত্র এক মাস আগে থেকেই ফের বাড়তে শুরু করেছে করোনা।  ক্রমশই বেড়ে চলেছে পজিটিভিটি রেট। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শনিবার  সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৩২৯। অর্থাৎ শুক্রবারের তুলনায় ৮ হাজারেরও বেশি মানুষ দেশে আক্রান্ত। রবিবার ও চিত্রে কোনো বদল নেই। ফের বেড়ে গিয়েছে সংক্রমণ।

গত তিনমাসেরও বেশি সময় পর ইতিমধ্যে দুদিন আগেই বাংলায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯। যেখানে শুক্রবার করোনায় সংক্রমিত হয়েছিলেন ১০৭ জন।  শনিবার অনেকটাই বেড়েছে কোভিড গ্রাফ। এই নিয়ে রাজ্যে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০,২০,১৭৩। আর রবিবার সেই সংখ্যাটা বেড়েছে আরো একটু। তবে পজিটিভিটি রেট বাড়লেও মৃত্যুর কোনো খবর নেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোনও মৃত্যু হয়নি।  গত কয়েকদিন ধরেই মৃত্যু শূন্য বাংলা রয়েছে।

 

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...