Saturday, May 16, 2026

সুস্থ হয়ে কাজে যোগ দেবেন: বাড়ি ফিরে অন্য লড়াই শুরু রেণুর

Date:

Share post:

অবশেষে ঘরে ফিরলেন রেণু খাতুন (Renu Khatun)। নয় দিনের লড়াই শেষে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে (Ketugram) বাবার বাড়িতেই ফিরলেন তিনি। সরকারি হাসপাতালের নার্সের চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে দেয় তাঁর স্বামী শরিফুল শেখ (Shariful Sheikh)। সেখান থেকেই লড়াই শুরু। সোমবার, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রেণু জানান, আবার নতুন করে লড়াই শুরু হচ্ছে। সুস্থ হলে চাকরিতে যোগ দেবেন বলে জানান তিনি।

হাসপাতাল থেকে এদিন হুইল চেয়ারে রেণুকে হাসপাতাল থেকে বার করেন আত্মীয়রা। এরপর গাড়িতে করে রেণুকে কেতুগ্রামে চিনিসপুরের বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। রেণুর মতে, ‘‘খুব আনন্দ হচ্ছে। সুস্থ হলেই কাজে যোগ দেব। কৃত্রিম হাতও লাগাব। তবে সেটা মাস তিনেক পর।‘‘ রেণুর ইচ্ছে যাঁরা তাঁর মতো যাঁরা নির্যাতিতা তাঁদের পাশে দাঁড়াবেন তিনি। বাড়ি ফিরে বাঁ হাতে লেখার পাশাপাশি, অন্য কাজও করতে হবে রেণুকে। শুরু হবে অন্য লড়াই। তবে, কোনও অবস্থাতেই আর শ্বশুরবাড়ি ফিরতে চাম না তিনি। যে আর ফিরতে চান না সে কথা আগেই জানিয়েছিলেন রেণু। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁকে পূর্ব বর্ধমানের কোনও হাসপাতালে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবার সুস্থ হয়ে সেই কাজেই ফিরতে চান রেণু।



Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...