Sunday, March 15, 2026

‘মিড-ডে মিল নিয়ে রাজ্যে নয়, দিল্লি গিয়ে বলুন’, বিরোধীদের কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

দেশের মধ্যে একমাত্র এ-রাজ্যেই সবচেয়ে সুষ্ঠু ভাবে মিড-ডে মিল প্রকল্প চলছে। স্কুলে নিয়মিত পুষ্টিকর খাবার পাচ্ছে পড়ুয়ারা। এডিবি-র তরফে এই স্বীকৃতি মিললেও এই নিয়ে ভিত্তিহীন সমালোচনা এবং অভিযোগ করছেন এ রাজ্যেরই কিছু বিজেপি নেতা। সোমবার কড়া ভাষায় তাঁরই জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, এখানে কথা না বলে, দিল্লিতে গিয়ে বলুন। রাজ্যের পড়ুয়ারা যাতে আরও একটু পুষ্টিকর খাবার পায় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন শিক্ষামন্ত্রী। রাজ্য বিধানসভার বিরোধী নেতা অভিযোগ করেছিলেন মিড-ডে মিলের টাকার কোনও হিসেব নেই। এরপরই এদিন তাঁকে নিশানা করেন ব্রাত্য। তিনি বলেন, এ রাজ্যে সবচেয়ে সুষ্ঠুভাবে এই প্রকল্প চলছে, এডিবিও একথা স্বীকার করেছে। কিন্তু কিছু বিজেপি নেতা তা বুঝতে পারছেন না। তিনি অভিযোগ করেন, প্রাইমারিতে জনপ্রতি প্রতিদিন কেন্দ্রের বরাদ্দ মাত্র সাড়ে চার টাকা। আর আপার প্রাইমারিতে বরাদ্দ সাড়ে সাত টাকা। এই টাকায় কীভাবে ভালো ও পুষ্টিকর খাবার পাবে বাচ্চাগুলো? প্রশ্ন তোলেন ব্রাত্য।

তিনি বলেন, যাঁরা এখানে এসব বলে বেড়াচ্ছেন তাঁদের উচিত দিল্লি গিয়ে এর জন্য গলা ফাটানো। তিনি আরও বলেন, দেশের অন্য রাজ্যে বছরে ১০ মাস মিড-ডে মিল পায় পড়ুয়ারা। একমাত্র এ-রাজ্যেই ১২ মাস মিড-ডে মিল চালু আছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র কোনও বরাদ্দ বাড়াচ্ছে না। যাঁরা রান্না করেন তাঁদের ভাতাও বাড়ানো হচ্ছে না। দীর্ঘদিন ধরেই তাঁরা সেই মাসিক হাজার টাকা ভাতায় কাজ চালাচ্ছেন। এই অবস্থায় রাজ্য সরকার উদ্যোগ নিয়ে নিজেদের কোষাগার থেকে তাঁদের হাতে বাড়তি পাঁচশো টাকা করে তুলে দিচ্ছে। আর অনলাইনে টাকা দেওয়া নিয়ে বিরোধী নেতাকে নিশানা করে তিনি বলেছেন, অনেক দিন ধরেই মিড-ডে মিলের সব খরচ অনলাইনেই করা হয়। এর জন্য একটি মনিটরিং সেলও রয়েছে। তার মাথায় রয়েছেন জেলাশাসকেরা। তাই টাকা নয়ছয়ের অভিযোগও উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- রাত পোহালেই ত্রিপুরায় ঐতিহাসিক রোড-শো অভিষেকের, উন্মাদনা তুঙ্গে

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...