Thursday, May 14, 2026

১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩৩০০কোটি টাকা, বিধানসভায় সরব পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

একশো দিনের কাজ প্রকল্পের মজুরি বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩ হাজার তিনশো কোটি টাকা। ২০২১-এর ২৬ ডিসেম্বর থেকে ওই টাকা এখনও পর্যন্ত ওই টাকা বাকি রয়েছে বলে বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Pulok Ray)। কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা স্বত্বেও একশো দিনের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই বকেয়া চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে ১কোটি ৪ লক্ষ মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

কাজ করার ১৫ দিনের মধ্যে শ্রমিকের আকাউন্টে টাকা পাঠানোই আইন বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু মাসের পর মাস সেই আইন ভাঙছে কেন্দ্র।
সূত্রের খবর, ১০০ দিনের কাজে অদক্ষ শ্রমিকের মজুরি বাবদ বকেয়া তিন হাজার ২৮৬ কোটি ৯৩ লক্ষ টাকা। গত বছর ২৬ ডিসেম্বরের পর আর টাকা পায়নি বাংলা। একই ভাবে ১০০ দিনের কাজে ব্যবহার করা উপাদান বাবদ বকেয়া অর্থের পরিমাণও তিন হাজার ৭৪২ কোটি ৫৪ লক্ষ টাকা। কেন্দ্র যা ২০২১ সালের ১৪ অগাস্টের পর থেকে অন্যায় ভাবে আটকে রেখেছে বলেই অভিযোগ মন্ত্রীর। ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি বলেই অভিযোগ।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...