Sunday, May 17, 2026

স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ-বলরাম-সুভদ্রা, দিন কাটাচ্ছেন নিভৃতবাসে

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। খুশির সাজে সেজে উঠেছে পুরীর মন্দির। ২ বছরের কোভিড বিধিনিষেধের পর এবছর স্নানযাত্রার দিন পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় পুরীর মন্দির। কিন্তু ১০৮ ঘড়া জলে স্নান করার পর অসুস্থ হয়ে পড়েছেন ভগবান। তাই বন্ধ মন্দির। চলছে জগন্নাথ-বলরাম-সুভদ্রার চিকিৎসা ।



আরও পড়ুন:আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
href=”https://biswabanglasangbad.com/2022/06/12/dont-visit-howrah-police-advise-bjps-suvendu-adhikari/”>শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


কথিত আছে, পূর্ণিমায় বেশি জল দিয়ে স্নান করলে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়। এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়। এসময় ছাপ্পান্ন ভোগের পরিবর্তে তাঁদের অসুখের উপযোগী সহজপাচ্য পুষ্টিকর খাবার ভোগ হিসেবে দেওয়া হয়। আয়ুর্বেদ মতে তাঁদের চিকিত্‍সা চলে।


গরম থেকে বাঁচতে স্নানযাত্রায় ১০৮ কলসি জল ঢেলে প্রতি বছর স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপরই সর্দি-জ্বরে আক্রান্ত হন তিন ভাইবোন। অসুখ সারাতে এই সময় ১৪ দিনের জন্য তাঁদের সবার অলক্ষ্যে রাখা হয়। বহু বছর ধরেই এই প্রথা চলছে পুরীর মন্দিরে। এই সময় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। রথের আগে এই ১৪ দিন জগন্নাথের দর্শন করতে পারেন না সাধারণ ভক্তরা।

শরীর ঠিক হলেই আষাঢ় মাসে বেরোবে জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। আষাঢ়ের শুক্লপক্ষে অর্থ্যাৎ এ বছরের ১ জুলাই রথযাত্রায় বের হবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তিনটি রথে করে বসে বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে তাঁদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাবেন। সেখানে সাত দিন বিশ্রামের পর দশমীর দিন প্রভু মূল মন্দিরে ফিরে আসবেন।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...