Thursday, May 21, 2026

৭ হাজার কোটি বকেয়া ১০০ দিনের কাজে, গিরিরাজের সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদদের

Date:

Share post:

১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। সেই বকেয়া টাকা আদায়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাত করল তৃণমূলের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের এহেন গড়িমসিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ ১০ জন দলীয় সাংসদ। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়টি নিয়ে কোনও রকম রাজনীতি করা তৃণমূলের উদ্দেশ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) লিখিত ভাবে ওই বকেয়া টাকা রাজ্যকে দেওয়ার জন্য তাঁরা আবেদন জানিয়েছেন বলেও জানান তিনি। তারপরও কেন্দ্রের এই গড়িমসিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দেশের মধ্যে ১০০ দিনের কাজে সবচেয়ে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলা। তা সত্ত্বেও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা সময়মতো পাচ্ছে না রাজ্য। কাজ হওয়ার পরও ৫ মাস ধরে বন্ধ ১০০ দিনের কাজের টাকা। ফলে একশো দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। এই ইস্যুতে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকেও। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নিয়ে দু’দিন প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে তৃণমূল। উত্তরবঙ্গ সফরে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাবেন তিনি। তাঁর নির্দেশ মেনেই গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল তৃণমূল। ১৬ জুন দুপুরে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy)এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay) নেতৃত্বে ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন সাক্ষাত করেন।


Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...