Sunday, May 17, 2026

নতুন সংসদ ভবনে হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন, জানালেন লোকসভার স্পিকার

Date:

Share post:

নতুন সংসদ ভবনে (New Parliament Building) হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন (Winter Session)। জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। শনিবার তিনি জানিয়েছেন, এই বছর সংসদের শীতকালীন অধিবেশন নতুন ভবনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেছেন, এই নতুন ভবনটিতে উন্নত মানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। পরিবেশগত দিক দিয়েও এই ভবনটি খুব ভাল রয়েছে বলে জানিয়েছেন ওম বিড়লা। এই নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে এক সঙ্গে ৮৮৮ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে ১২৭২ জন সদস্য বসতে পারবেন। রাজ্যসভার চেম্বারে ৩৮৪ জন সদস্যের বসার ব্যবস্থা আছে।

নতুন সংসদ ভবনের (New Parliament Building) পরিকাঠামো নিয়ে বিশদে বিবরণ দিতে গিয়ে বিড়লা জানিয়েছেন, নতুন ভবনটি এমপিদের জন্য প্রযুক্তিবান্ধব করা হচ্ছে। সদস্যদের ডেস্কগুলি একটি মাল্টিমিডিয়া স্ক্রিন দিয়ে সজ্জিত থাকবে যার মাধ্যমে তাঁরা হাউসে ভোট দিতে পারবেন পাশাপাশি হাউসে কথা বলার সুযোগের জন্য অনুরোধ জানাতে সক্ষম হবে। তাঁরা এই স্ক্রিনে উপলব্ধ টাচ স্ক্রিনের মাধ্যমে এমপি পোর্টাল অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এটি ছাড়াও,তাঁরা তাদের ব্যক্তিগত ফোল্ডারে আগে আপলোড করা নথিগুলির অ্যাক্সেস পাবেন সহজেই।

স্পিকার আরও জানান, শীঘ্রই সংসদের লাইব্রেরির এক্সেস মোবাইল ডিভাইসে পাওয়া যাবে। সংসদের লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে এবং প্রথমবারের মতো দেশের জনগণকে সংসদ লাইব্রেরির সম্পদ অনলাইনে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এছাড়া সংসদের গ্রন্থাগারে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ থাকবে। লাইব্রেরিতে রাজনীতি, কলা, বিজ্ঞান, মহাকাশ এবং সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে লক্ষাধিক বই রয়েছে। আধুনিক ভারতের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং মহান নেতাদের উপর হাজার হাজার বই, জীবনী এবং আত্মজীবনীও পাওয়া যাবে এই গ্রন্থাগারে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...