Sunday, June 14, 2026

Corona:সংক্রমণ সামান্য কমলেও, দৈনিক করোনা গ্রাফ নিয়ে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

কিছুতেই আর নিয়ন্ত্রণে আসছে না করোনা (Corona)। একলাফে প্রায় অনেকটাই বেড়ে গেছে করোনা সংক্রমণ। যদিও শনিবারের পর আজ রবিবার (Sunday)আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, উদ্বেগ কাটছে না বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন।

করোনা নিয়ে চিন্তা মুক্তি ঘটছে না কিছুতেই। হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কমলেও অ্যাকটিভ কেস একধাপে অনেকটাই বেড়েছে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য বলছে একদিনে ১২ হাজার ৮৯৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যদিও গতকাল অর্থাৎ শনিবার সংখ্যাটা ছিল ১৩ হাজারের বেশি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে প্রায় ২.৫ % হয়ে দাঁড়িয়েছে। সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র এবং কেরল। সেই তালিকায় রয়েছে রাজধানী দিল্লির নামও। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৭২ হাজার ৪৭৪। সুস্থতার হার আগের দিনের থেকে কমে দাঁড়াল ৯৮.৬২ শতাংশ। এই অবস্থায় করোনা মোকাবিলায় চিকিৎসকদের হাতে নতুন অস্ত্র আসতে চলেছে বলে সূত্রের খবর।। ভারত বায়োটেকের তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের তৈরি করোনার প্রথম ন্যাজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।



Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...