Wednesday, May 13, 2026

অগ্নিপথ : ভুয়ো খবর ছড়ানোয় বন্ধ ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ , ধৃত ১০

Date:

Share post:

অগ্নিপথ এবং অগ্নিবীরদের নিয়ে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করে দিল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সকলের মধ্যে ভুল খবর ছড়াচ্ছিল । অগ্নিপথ ও অগ্নিবীরদের নিয়ে মিথ্যা খবর রটিয়ে উস্কানি ও প্ররোচনা দিচ্ছিল। ভুয়ো খবরের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিজস্ব উদ্যোগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হচ্ছে । সেই গ্রুপে অগ্নিপথ সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া থাকবে । সেইসঙ্গে চারদিকে ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও গুজব সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্যও এই হোয়াটসঅ্যাপ নম্বরটি রাখা হয়েছে।

 

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ হল ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করা। আর এই প্রকল্প ঘোষণার পর থেকেই তারবিরোধিতায় প্রতিবাদ চলছে দেশজুড়ে। কারণ খুঁজতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে পেরেছে যে বিহার সহ বেশ কিছু রাজ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জমায়েত সংঘটিত করা হচ্ছে। সেই গ্রুপের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো তথ্য ও খবর। যা দেখে আরও বিভ্রান্ত হচ্ছে যুব সমাজ। তার পরই তদন্ত করে ভুয়ো খবর ছড়ানো চলছে যে গ্রুপগুলো থেকে তা চিহ্নিত করে নিষিদ্ধ করে দেওয়া হল।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...