Sunday, May 17, 2026

সঙ্গীতশিল্পী কে কে এর মৃত্যুতে রাজ্যকে হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুরহস্যের ঘটনায় হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এ বিষয়ে সোমবার হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়ে  আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল।


আরও পড়ুন:বগটুই মামলার প্রথম চার্জশিট পেশ করল সিবিআই


সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে তিনটি জনস্বার্থ মামলার শুনানি ছিল ।মামলাগুলি নিয়ে আদালত রাজ্যের হলফনামা চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘ঘটনার এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। আমাদের কিছুটা সময় দেওয়া হোক। আমরা আমাদের বক্তব্য পেশ করবো।’


প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কিন্তু অনুষ্ঠান সেরে হোটেলের লবিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।


Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...