Saturday, March 14, 2026

অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল অগ্নিপথে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি

Date:

Share post:

অগ্নিপথকে(agnipath) কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে। এহেন অবস্থার মাঝেই সোমবার অগ্নিপথ প্রকল্পে ভারতীয় সেনায়(Indian Army) নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। শুধু তাই নয়, আগামী ২১ জুন ভারতীয় নৌসেনা ও আগামী ২৪ জুন ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় সেনার ৩ বাহিনী মিলিয়ে মোট ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। পরের ৪-৫ বছরে এই সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০ থেকে ৬০ হাজার। ধীরে ধীরে তা নিয়ে যাওয়া হবে ৯০ হাজার থেকে ১ লক্ষে। কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী, ১৭.৫ থেকে ২৩ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের নিয়োগ করা হবে এই প্রকল্পে। ৪ বছর পরে এই অগ্নিবীররা নিয়মিত ক্যাডারের জন্য স্বেচ্ছায় আবেদন করতে পারবেন। যোগ্যতা এবং বাহিনীর প্রয়োজনীয়তার ভিত্তিতে, সেই ব্যাচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রার্থীকে নির্বাচন করা হবে।

কেন্দ্রের তরফে নিয়োগে যোগ্যতার যে মাপকাঠি দেওয়া হয়েছে তা হল, স্বীকৃত কারিগরি কলেজ যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর মাধ্যমে ক্যাম্পাস ইন্টারভিউয়ের পরে স্থল, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে একটিতে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমের মাধ্যমে নাম নথিভুক্ত করা হবে। এরপর একটি ‘অল ইন্ডিয়া অল ক্লাস’ হবে। আবেদনকারীর বয়স হতে হবে বয়সসীমা ১৭.৫ থেকে ২৩ বছরের মধ্যে। অগ্নিবীররা তাদের নির্দিষ্ট বিভাগে তালিকাভুক্তির পরে হবে শারীরিক পরীক্ষা। জেনারেল ডিউটি (জিডি) সৈনিক হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে।

সেনাবাহিনীতে যোগদানের পর অগ্নিবীরদের বেতন হবে বছরে ৪.৭৬ লক্ষ টাকা। চতুর্থ বছরে তা বেড়ে হবে ৬.৯২ লক্ষ টাকা। রিলিজের পরে তারা সেবা নিধি প্যাকেজে সুদ সহ প্রায় ১১.৭১ লক্ষ টাকা (ট্যাক্স মুক্ত) পাবে। এছাড়াও একটি ৪৮ লক্ষ টাকা নন-কন্ট্রিবিউটরি বিমা কভার রয়েছে৷ কর্মীরা অগ্নিবীর দক্ষতা শংসাপত্র পেলে তা তাদের পরবর্তী কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করবে।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...