Wednesday, May 13, 2026

ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৩৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৫৯৭.৮৪ (⬆️ ০.৪৬%)

🔹নিফটি ১৫,৩৫০.১৫ (⬆️ ০.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ২৩৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫৬ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ২৩৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৩৭.৪২ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৫৯৭.৮৪। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ৫৬.৬৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৩৫০.১৫।


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...