Monday, March 16, 2026

EastBengal: লাল-হলুদে চুক্তিপত্রের খসড়া পাঠাল ইমামি গ্রুপ

Date:

Share post:

অবশেষে মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিল ইমামি গ্রুপ। তবে চুক্তিজট হয়তো এখনই কাটছে না। আপাতত ইস্টবেঙ্গলের কোর্টেই বল। ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল মঙ্গলবার ফোনে বলেন, ‘‘আমরা এদিন বিকেলেই চুক্তিপত্রের খসড়া ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব দ্রুত চুক্তির প্রক্রিয়া মিটে যাবে।’’

এদিকে মঙ্গলবার বিকেলেই চুক্তিজট নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে ছিল কর্মসমিতির বৈঠক। সেখানে ঠিক হয়, ইমামি গ্রুপের দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং মণীশ গোয়েঙ্কাকে চিঠি দিয়ে আবেদন করা হবে, চুক্তির প্রক্রিয়া নিয়ে যেমন চলছে চলুক, পাশাপাশি সমান্তরালভাবে চলুক দলগঠনের প্রক্রিয়াও। সদস্যরা মিটিংয়ে বলেন, চুক্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলগঠন আটকে থাকলে সমস্যায় পড়বে ক্লাব। গত দুই তিন বছরের মতো আবার আমাদের লক্ষ্য অপূর্ণ থেকে যাবে এবং সমর্থকদের হতাশা ছাড়া কিছুই জুটবে না।

ইমামির ভূমিকা অনেকটা এটিকের মতো হবে। মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সংযুক্তীকরণ ঠিক যেভাবে হয়েছে সে রকম হতে পারে। অথবা কোয়েস কর্পোরেশনের মতো ভূমিকা হবে। তবে চুক্তির শর্ত নিয়ে মতান্তর আছে। সূত্রের খবর, ইমামি ৮০ শতাংশ শেয়ার চেয়েছে। এখানে আপত্তি থাকতে পারে ক্লাবের। ডিরেক্টর বোর্ডে দুই পক্ষের কতজন থাকবেন, তাও আলোচ্য বিষয়। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘চুক্তির খসড়া আমরা এখনও দেখিনি। যথাসময় আলোচনার মাধ্যমে সব চূড়ান্ত হবে।’’ শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন ক্লাবকর্তারা। ইমামির প্রস্তাবে ক্লাব সাড়া দেবে নাকি আবার শুরু হবে দড়ি টানাটানি, তাই এখন দেখার।

আরও পড়ুন:Deepak Chahar: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না এই অলরাউন্ডারকে, নিজেই জানালেন সেকথা

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...