Friday, June 26, 2026

ডুবে গেল হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ জাম্বো

Date:

Share post:

ডুবে গেল হংকংয়ের ল্যান্ডমার্ক, বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো’! প্রায় ৫০ বছর ধরে চালু ছিল এই রেস্তরাঁটি। উল্লেখ্য, জাম্বো রেস্তোরাঁটিই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রেস্তোরাঁ। ব্রিটিশ রানী এলিজাবেথ, অভিনেতা টম ক্রুজ এবং রিচার্ড ব্র্যানসনসহ ৩০ লাখের বেশি অতিথি কয়েক বছর ধরে এই ভাসমান রেস্তোরাঁয় খাবার খেয়েছেন।

বেশ কয়েকবছর ধরেই মন্দায় চলছিল জাম্বো। এরপর করোনা পরিস্থিতির কারনে বন্ধও রাখতে হয় এই রেস্তরাঁ। পাশাপাশি ডিনার পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারনে আরও ব্যবসায় ধাক্কা খায় রেস্তরাঁটি। স্থানান্তরিত করতে যাওয়ার কারনেই দক্ষিণ চিন সাগরে ডুবে যায় রেস্তরাঁটি। তবে এই ঘটনায় কোনো নাবিক আহত হননি। আসলে যে স্থানে রেস্তরাঁটি ডুবে যায় সেই স্থানে জলের গভীরতা ছিল এক হাজার মিটারেরও বেশি। ফলে উদ্ধারকায সেভাবে করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার

 

 

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...