Thursday, June 25, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার

Date:

Share post:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) অবশেষে এনডিএ-র তরফে প্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। মঙ্গলবার বিজেপির(BJP) বৈঠকের পর নাড্ডা জানিয়ে দেন এডিএ প্রার্থী হচ্ছেন ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু(Draupadi murmu)। মোদি সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদের দায়িত্ব সামলেছেন তিনি।

তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী পেশায় শিক্ষিকা দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল রায়রাংপুর পুরভোটে জয়লাভের মধ্য দিয়ে। ২০০০ ও ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে জিতে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। সামলেছিলেন, পরিবহণ, পশুপালন, মৎস্য দফতর। ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হন দ্রৌপদী। এরপর ২০১৫-র মে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন দ্রৌপদী। জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি এহেন দ্রৌপদী মুর্মু এবার রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র বাজি। অন্যদিকে আজই বিরোধীদের তরফ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে।

আরও পড়ুন- গ্লোবাল মোবাইল স্পিড ইনডেক্সে এগিয়ে এল ভারত, শীর্ষে কোন দেশ?

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...