Saturday, June 13, 2026

ত্রিপুরায় গণতন্ত্র লুণ্ঠনের উলঙ্গ চিত্র, প্রবীণ নাগরিকদের ভোটদানে বাধা বিজেপির গুন্ডাদের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বদল হলেও বদলায়নি রাজ্যের সন্ত্রাসের চিত্র।
উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। যেখান থেকে রেহাই নেই মহিলা ও প্রবীণ নাগরিকদেরও। বিরোধী নেতা-কর্মী-পোলিং এজেন্টদের উপর হামলা, মারধর, হুমকি তো চলছেই, এবার বয়স্ক, অসুস্থ মানুষদেরও কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একইসঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। সবমিলিয়ে ত্রিপুরায় গণতন্ত্র লুণ্ঠনের উলঙ্গ চিত্র ধরা পড়ছে বুথে বুথে।

আগরতলা কেন্দ্রের ৭২ বছরের এক প্রবীণ নাগরিক ভোট দিতে গেলে তাঁকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ নীরব দর্শক। জনৈক ব্যক্তির অভিযোগ, “আমি ৬০ বছর আগরতলায় আছি। অনেক ভোট দেখেছি। কিন্তু এমন সন্ত্রাসের ছবি আগে কখনও দেখিনি। এভাবে চলতে পারে না। হয়তো এটার জন্য আমরাই দায়ী। ত্রিপুরায় গণতন্ত্র রক্ষা করতে আমরাই ব্যর্থ।”

আরও পড়ুন- ত্রিপুরা উপনির্বাচন: বিকল EVM, ছুরিকাহত পুলিশকর্মী, রাষ্ট্রপতি শাসনের দাবি তৃণমূল প্রার্থীর

এরপর উপস্থিত সাংবাদিকরা জনৈক প্রবীণ ব্যক্তিকে অনুরোধ করেন ভোট দিতে যাওয়ার জন্য। কিন্তু নারাজ তিনি। ওই ব্যক্তির কথায়, “আমি তিনবার গিয়ে ফিরে এসেছি। এটা প্রহসন চলছে। আমি হতাশ। ৭২ বছর বয়স আমার। ভোট দিতে গিয়ে এভাবে আর অপমানিত হতে পারবো না।”

তাহলে আপনি কি মনে করেন মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিচ্ছে শাসক দলের গুন্ডারা? তাঁর উত্তর, “এটা প্রশাসন বলতে পারবে। গণতন্ত্র রক্ষা করার অধিকার প্রশাসনের। সেই দায়িত্ব তাদেরকেই নিতে হবে।”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...