Saturday, June 6, 2026

দুর্ঘটনার কবলে আমূল কর্তা আর এস সোধি, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

দুর্ঘটনার কবলে পড়লেন আমূল কর্তা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড(GCMMF) ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধির গাড়ি বুধবার রাতে দুর্ঘটনায় পড়ে।জানা গিয়েছে, গুজরাটের আনন্দ-বাকরোল রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

আরও পড়ুন- ATK Mohunbagan: দু’বছরের চুক্তিতে বাগানে সই করলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) বি ডি জাদেজা জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে কী কারণে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তা জানা যায়নি। চালক সহ আহত হন আমূল কর্তা সোধি। তবে এখন তাঁরা বিপদমুক্ত বলেই জানিয়েছেন তিনি। ‘দ্য গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’(জিসিএমএমএফ) সদর দফতরেই কর্মরত সোধি। ২০১০ সাল থেকেই তিনি জিসিএমএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...