Monday, May 25, 2026

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক কলেজ গড়বে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য একটি পৃথক কলেজ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন। অশোক নগরের বানীপুরে এই কলেজ তৈরি করা হবে।তিনি জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যে ৭৪ টি স্কুল রয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পরে উচ্চশিক্ষা নিতে চাইলে সমস্যায় পড়েন এধরণের ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের জন্য আলাদা কলেজ করার আবেদন জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সে ব্যপারে অনুমোদন দিয়েছেন।

অন্যদিকে ‘নিজের বই নিজে পড়ো’ প্রকল্পের যথেষ্ট সাড়া মিলেছে। যাদের বাড়িতে পড়ার পরিবেশ নেই তারা সরকারি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারেন। উল্টোডাঙ্গা কেন্দ্রীয় গ্রন্থাগারে ইতিমধ্যে এই ব্যাবস্থা আছে। আরও ১৩ টি সরকারি গ্রন্থাগারে এই প্রকল্প রুপায়নের কাজ চলছে। সময় কাটানো ও বই পড়ার অভ্যাসকে উৎসাহ দিতে ভালো রেস্টুরেন্ট ও হাসপাতালে বই এর রেক এর ব্যাবস্থা করছে দফতর। বিভিন্ন ভাবে তাদের আর্থিক সহায়তা করে সরকার। লাইব্রেরির ৭৩৮ টি পদে নিয়োগের অনুমোদন হয়েছে। এই পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ হলে গ্রামীণ লাইব্রেরির উন্নয়ন হবে।

আরও পড়ুন- ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৪৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

সরকারি লাইব্রেরি ছাড়াও বেসরকারি লাইব্রেরিতে যদি সমস্ত নিয়ম মানা হয়, তাহলে আসবাব কিনে দেওয়া সহ যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...