Monday, June 22, 2026

Murshidabad: স্বামীকে মৃত বানিয়ে ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করল স্ত্রী !

Date:

Share post:

জীবিত স্বামীকে মৃত (Dead) বানিয়ে ব্যাঙ্ক থেকে ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল স্ত্রী -এর বিরুদ্ধে। পাশাপাশি স্বামীর জাল মৃত্যু-শংসাপত্র (Death Certificate)বানিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠছে শাহিনা খাতুন (Shahina Khatun)নামে এক মহিলার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বড়ঞা থানার কুলি (Kuli) অঞ্চলে।

স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে কুলি অঞ্চলের বাসিন্দা জনৈক নুরজামাল (Noorjamal) একটি কাজ নিয়ে সৌদি আরবে (Saudi Arabia) যান। মাস খানেক আগেই তিনি দেশে ফেরেন। এরপর নিজের গ্রামে গিয়ে টাকা তোলার জন্য স্থানীয় ব্যাঙ্কের দ্বারস্থ হন। আর সেখানেই গিয়েই চোখ কপালে উঠেছে তাঁর। তিনি জানতে পারেন যে তাঁর অজান্তেই জমানো অর্থ ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন স্ত্রী। ব্যাঙ্ক ম্যানেজার নুরজামালকে জানান যে তাঁর স্ত্রী শাহিনা খাতুন নিজে স্বামীর মৃত্যু-শংসাপত্র ব্যাঙ্কে জমা দিয়ে গচ্ছিত টাকা তুলে নিয়েছেন। যেহেতু শাহিনা নুরজামাল – এর নমিনি ছিলেন তাই স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক ম্যানেজারের কোনও সন্দেহ হয় নি। এরপরই সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নুরজামাল। তাঁর অভিযোগ যে জাল মৃত্যু-শংসাপত্র দেখিয়ে ব্যাঙ্কে জমানো টাকা, বিমার টাকা, এমনকি, স্থাবর সম্পত্তিও নিজের নামে করে নিয়েছেন শাহিনা। স্ত্রী শাহিনা খাতুনের নামে পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তুলে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নুরজামাল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...