Monday, May 18, 2026

অঙ্কিতার জায়গায় ববিতা সরকারকে চাকরির নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

অঙ্কিতা অধিকারীর জায়গায় নিয়োগ করতে হবে ববিতা সরকারকে। ৩০ জুনের মধ্যেই নিয়োগপত্র দিতে হবে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী অঙ্কিতা অধিকারী প্রথম দফায় যে টাকা ফেরত দিয়েছেন, তা ১০ দিনের মধ্যে দেওয়া হবে মামলাকারী ববিতাকে।


আরও পড়ুন:চাকরি পাওয়া ২৭৮৭ জনের আবেদনপত্র কোর্টে দেখাতে পারল না পর্ষদ


এদিন এসএসসিকে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২৭ জুনের মধ্যে ববিতা সরকারকে সুপারিশপত্র দিতে হবে। ২৮ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশপত্র পাঠাতে হবে। ৩০ জুনের মধ্যে পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ, ১০ দিনের সুদ সমেত মন্ত্রীকন্যার টাকা ববিতাকে দিতে হবে। কারণ, তিনি চাকরি পাওয়ার যোগ্য ছিলেন।এদিন আরও নির্দেশ দেওয়া হয়েছে, ববিতা ৪৩ মাস ধরে বঞ্চিত। অঙ্কিতা ৪৩ মাস ধরে যে সব সুযোগ সুবিধা পেয়েছেন তা সবই দিতে হবে ববিতাকে।


অঙ্কিতা অধিকারীর চাকরী পাচ্ছেন মামলাকারী ববিতা। হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে অঙ্কিতা অধিকারীর পিতা মন্ত্রী পরেশ অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না’।



Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...