Sunday, May 17, 2026

ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৬২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৭২৭.৯৮ (⬆️ ০.৮৮%)

🔹নিফটি ১৫,৬৯৯.২৫ (⬆️ ০.৯২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। শুক্রবার কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৪৬২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৪৩ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৪৬২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬২.২৬ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৭২৭.৯৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৪২.৬০ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৬৯৯.২৫।


Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...