Monday, March 16, 2026

ওয়ানাডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিস ভাঙচুর! অভিযুক্ত SFI

Date:

Share post:

নজিরবিহীন আক্রমণের মুখে কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ কার্যালয়। শুক্রবার ওয়ানাডে রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে ব্যাপক ভাঙচুর চালায় চালিয়েছে সিপিএমের ছাত্র সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, অফিসে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ।

আচমকাই কেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে ভাঙচুর চালাল এসএফআই সমর্থকরা? সূত্রের খবর, সম্প্রতি সম্প্রতি ইকো সেনসিটিভ জোন নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ে বলা হয়েছে সংরক্ষিত বন ও অভয়ারণ্য সংলগ্ন এক কিলোমিটার এলাকা পরিবেশ সংবেদনশীল এলাকা (ESZ) হিসেবেই চিহ্নিত থাকবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও কেন সাংসদ রাহুল গান্ধী কেন কোনও পদক্ষেপ গ্রহন করেনি এই অভিযোগে শুক্রবার কংগ্রেস সাংসদের কার্যালয় অবধি মিছিলের ডাক দিয়েছিল এসএফআই (SFI)। এরপরই আচমকাই কার্যালয়ে চড়াও হয় এসএফআই (SFI) কর্মী-সমর্থকরা। শুরু হয় গুণ্ডামি। দফতরে থাকা চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দফতরের কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সিপিএম ছাত্র সংগঠনের কর্মীদের গুণ্ডামির নিন্দা করেছেন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ (K Sudhakaran)।

আরও পড়ুন- চাঁদিপুরে সমুদ্রে মিসাইল উৎক্ষেপণ করে চিনকে সমঝে দিল ভারত

 

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...