Saturday, May 23, 2026

একটি মুরগি ১২ হাজার, চারটি ডিমের দাম ২৪০০ টাকা!

Date:

Share post:

একটি মুরগির দাম ১২ হাজার এবং একটি ডিমের দাম ৬০০ টাকা! মুরগি আর ডিমের দামের বহর দেখে চোখ কপালে উঠেছে। এবার মানুষের মনে প্রশ্ন কী এই মুরগি? ডিমটাই বা কী?
এটি হল আমেরিকার বিখ্যাত ব্রাহমা (Brahma Chicken) জাতের মুরগি। এ জাতের মুরগি দেখতে যেমন সুন্দর, দেশি মুরগির থেকে বড় এবং সাধারণ মুরগির চেয়ে ওজনেও বেশি। এক জোড়া ব্রাহমা মুরগি কিনতে ক্রেতাদের খরচ করতে হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ১৮৫০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত আমেরিকায় মাংসের প্রধান উৎসই ছিল এই ব্রাহমা মুরগি। এক একটি মুরগির ওজন হয় ৭ থেকে ৮ কেজি।

আরও পড়ুন: গর্ভপাত : সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের

৬ মাসেই এ জাতের মুরগি ৭-৮ কেজি ওজনের হয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এ জাতের মুরগি কিনে নিয়ে যায়। দামি হলেও এই মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি।

জানা গিয়েছে, ১৮৫২ সালে আমেরিকার বিশিষ্ট রাজনীতিবিদ জর্জ বুরহাম ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়াকে ৯টি ব্রাহমা (Brahma Chicken) জাতের মুরগি উপহার দেন। সম্প্রতি ব্রাহমা জাতের মুরগি পালন করে সফলতা পেয়েছেন বাংলাদেশের নরসিংদীর পলাশ উপজেলার ব্যবসায়ী কাশেম মিয়া। পলাশ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহম্মদ শফিকুল আলম বলেন, আমেরিকার বিখ্যাত ব্রাহমা জাতের মুরগি বাংলাদেশের আবহাওয়ায় পালন করা সম্ভব।

 

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...