Friday, May 15, 2026

Sachin Tenldulkar: ৮৩’র বিশ্বকাপ জয় নিয়ে আবেগঘন বার্তা সচিনের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

১৯৮৩ সালে আজকের দিনেই কপিল দেবের (Kapil Dev) হাত ধরে প্রথম বিশ্বকাপ জয় (World Cup) করেছিল ভারত (India)। ৩৯ বছর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠতি ক্রিকেটারদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কররা। সেই বিশ্বকাপ জয় গোটা দেশকে আনন্দ দিয়েছিল।আর সেই বিশ্বকাপ জয়ে সকল দেশবাসির মত আনন্দে মজেছিলেন মুম্বইয়ের এক ছোট্ট শিশু, যিনি আজকে সচিন তেন্ডুলকর। এই বিশ্বকাপ জয় সচিনকে ক্রিকেটে আসতে অনুপ্রেরিত করেছিল, তা তিনি আগেও জানিয়েছেন। আর এবার এই বিশ্বজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করলেন সচিন। লিখলেন,জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের বিশ্বকাপ ধরে থাকার সেই আইকনিক ছবি এবং কবির খান পরিচালিত ৮৩ সিনেমার একটি অংশের স্ক্রিনশট তুলে ছবি পোস্ট করে লিখেছেন, “জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়। ১৯৮৩ সালে আজকের দিনে, আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম। সেই মুহুর্ত থেকে আমি জানতাম, আমাকেও এটি করতে হবে।”

আরও পড়ুন:Florentin Pogba: ‘মোহনবাগানের মতো বিশাল সমর্থক সমৃদ্ধ ক্লাবে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি’, বললেন পোগবা

 

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...