Friday, May 15, 2026

দুষ্কৃতী ঘেরাটোপ থেকে তরুণীকে উদ্ধার করল ফুড ডেলিভারি অ্যাপ

Date:

Share post:

দুষ্কৃতীদের হাতে বন্দি হয়েছিলেন এক তরুণী। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সঙ্গে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করল তাকে। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে।  আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সকাল পাঁচটার সময় একটি কাফেতে ব্রেকফাস্ট অর্ডার করেন ২৪ বছরের এক তরুণী। একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে। তিনি বার্গার এবং স্যান্ডউইচ অর্ডার দেন। এই অ্যাপগুলিতে গ্রাহকের সুবিধার জন্য রেস্তোরাঁগুলিতে নির্দেশ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে গ্রাহক প্রয়োজনীয় মেসেজ লিখে দিতে পারেন। সেখানেই ওই তরুণী একটি বিশেষ বার্তা দেন। বার্তায় লেখা ছিল, আমি দুষ্কৃতীদের হাতে বন্দি হয়ে আছি । পুলিশ নিয়ে এসে আমরা উদ্ধার করুন । তবে পুলিশ যেন ছদ্মবেশে আসে।

রেস্টুরেন্টের মালিক এবং কর্মীরা এই বার্তা দেখে প্রথমে চমকে গিয়েছিলেন। ভেবেছিলেন কেউ হয়তো রসিকতা করছে। কিন্তু শেষ মুহূর্তে তাদের কী মনে হল, সত্যিই পুলিশে খবর দিলেন । এবং পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করল।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...