Wednesday, June 24, 2026

Mango Festival: আম কিনে আক্ষেপ! আম উৎসবে ঠকলেন স্বয়ং কৃষিমন্ত্রী

Date:

Share post:

নবাবী আম কিনে খোশ মেজাজে বাড়ি গিয়েছিলেন মন্ত্রীমশাই। মুর্শিদকুলি খাঁ (Murshid Quli Khan) যে আম মায়ানমার থেকে বাংলায় এনেছিলেন সেই আম কিনে বেজায় ঠকলেন রাজ্যের তিন মন্ত্রী (minister)। ২০০ টাকার আম উৎসব (Mango festival) প্রাঙ্গণে বিক্রি হল ৫০০ টাকা প্রতি পিস। বিধানসভায় সেকথা জানা মাত্রই মন ভাঙল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)। ঠকলেন রাজ্যের আরও দুই মন্ত্রী।

শুক্রবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে চূড়ান্ত আক্ষেপ শোনা গেল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) গলায়। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতর আয়োজিত আম উৎসবে গিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত কোহিতুর আম মনে ধরে মন্ত্রীর। দাম জিজ্ঞেস করে জানতে পারেন প্রতি পিস ৫০০ টাকা। আম কেনেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)। এটা ছিল গত বৃহস্পতিবারের ঘটনা। এরপর শুক্রবার এই নিয়ে বিধানসভায় কথা ওঠে। বিধানসভায় এমন অনেক কর্মী রয়েছেন যাঁরা মুর্শিদাবাদ বা মালদহের বাসিন্দা। এই কথা শুনে তাঁরা বলেন কোহিতুর আম আসলে নবাবের প্রিয় আম হিসেবেই মুর্শিদাবাদে পরিচিত। মুর্শিদাবাদেই সে আমের গাছ লাগিয়ে ফলন শুরু হয়। ওজনে তা বিক্রি হয় না। বিকোয় ‘পিস’ হিসাবে। এ বছর ৬০০ গ্রাম ওজনের এই আমের দাম উঠেছে ১৬০ থেকে ২০০ টাকা পিস। সেক্ষেত্রে মন্ত্রী কিনা কিনলেন ৫০০ টাকা পিস আম! বৃহস্পতিবার কড়কড়ে পাঁচশো টাকার নোটের বিনিময়ে কার্পাস তুলোয় মোড়া একটা আম বাক্সে পুরে বাড়ি নিয়ে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে আকার বা ওজনের আম মন্ত্রী কিনেছেন তা কম করে আড়াইশো গ্রাম। প্রতি কিলো বড়জোর ১৫০ টাকা দাম হতে পারে। হতাশ কৃষিমন্ত্রী, শোভনদেববাবুর কথায়, “কর্মীরা বললেন এই আমের এত দামই না। ঠকিয়ে দিয়েছে।”



Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...