Wednesday, March 18, 2026

ভালো নেই তরুণ মজুমদার, রয়েছেন ভেন্টিলেশনে

Date:

Share post:

ভালো নেই তরুণ মজুমদার।শরীরিক অবস্থা সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালকের। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। বর্ষীয়ান চিত্র পরিচালকের সুস্থ করে তুলতে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।তাঁর আরোগ্য কামনা করছেন গোটা টলিউড সহ তাঁর ভক্ত ও অনুরাগীরা।


আরও পড়ুন: আকাশে উড়তেই তড়িঘড়ি নামানো হল যোগীর চপার! কেন?


দিনকয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার। চিকিৎসকরা জানিয়েছেন, স্থিতিশীল হলেও তরুণবাবুর অবস্থা সঙ্কটজনক। শুক্রবার রাত থেকে মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা আরও কমে গিয়েছে। শুক্রবার অবধি ভেন্টিলেশনে ঢোকানো আটকে রাখা হয়েছিল, তবে শনিবার দিতেই হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

বৃহস্পতিবার তাঁর হিমোডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তবে মাত্র ২ ঘণ্টা ডায়ালিসিস করা সম্ভব হয়েছিল। শুক্রবার চার ঘণ্টা পূর্ণমাত্রায় ডায়ালিসিস হয়। ক্রিয়েটিনিনের মাত্রা কমলেও, তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সেপটিসেমিয়াতেও আক্রান্ত তরুণ মজুমদার। সেটারও চিকিৎসা চলছে। তবে আপাতত বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি পরিচালকের সুস্থতার কামনায় গোটা বাংলা-সহ গোটা দেশের মানুষ।



spot_img

Related articles

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...