Wednesday, May 13, 2026

Expensive pillow: অনিদ্রা দূর করতে বাজারে ৪৫ লক্ষ টাকার বালিশ! 

Date:

Share post:

রাতের পর রাত জেগে কাটাতে হচ্ছে? চোখে ঘুম নেই (Insomnia), যার জেরে কাজে সমস্যা বাড়ছে? এবার আপনাকে শান্তির ঘুম (Sleep) ফিরিয়ে দিতে বাজারে এল এক বিশেষ ধরনের বালিশ (Pillow)। সেই বালিশে মাথা রাখলেই নাকি ঘুম অনায়াসে চলে আসবে। এর জন্য আপনাকে খরচ করতে হবে ৪৫ লক্ষ টাকা, ভাবতে পারেন!

কথায় বলে, এই দুনিয়ায় নাকি সবই হয়। নিজেকে কে না ভালবাসে ? তাই আরও একটু ভালো থাকতে বা প্রিয়জনকে ভালো রাখতে প্রতি মুহূর্তেই একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ। সমস্যা হলে সমাধান তো খুঁজতেই হবে আর সারাদিনের কাজের পর যদি রাতে ঘুম না আসে সেটা একটা বড় সমস্যা বটে। তাই এবার এসে গেল সমাধান। শান্তির ঘুম আসার জন্য বাজারে এল ৪৫ লক্ষ টাকার বিশেষ বালিশ। বিগত ১৫ বছর ধরে এই ধরনের বালিশ নিয়ে গবেষণা চালিয়ে গেছেন নেদারল্যান্ডসের (Netherlands) এক ফিজিয়োথেরাপিস্ট (Physiotherapist)। অবশেষে মিলেছে সাফল্য। এক বিশেষ ধরনের বালিশ তৈরি করেছেন তিনি, যা জোড়ায় কিনতে গেলে প্রায় কোটি টাকা বাজেট রাখতে হবে আপনাকে।

বিহারে ইনস্পেক্টরের ঘুষের টাকা গুনতে গিয়ে নাজেহাল তদন্তকারীরা

৪৫ লক্ষ টাকার বালিশ কথাটা শুনলেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। কিন্তু বালিশের কেন এত দাম সেটা জানতে আপনাকে বুঝতে হবে বালিশ কী কী দিয়ে তৈরি করা হয়েছে। হিরে, চুনি, নীলকান্তমণি, সোনা সবই আছে যথেষ্ট পরিমাণে। বালিশে যে তুলো ভরা হয়েছে, তাতে একটি রোবটিক যন্ত্র বোনা আছে। বালিশের চেনে রয়েছে চারটি হিরে। তারই সঙ্গে নীলকান্তমণিটি আটকানো রয়েছে। আর যেমন তেমন ভাবে বিক্রিও করা হয় না এই বালিশ। এটি বন্ধ করা থাকে একটি সাজানো বাক্সে। এই বালিশের আবিষ্কারক ফিজিয়োথেরাপিস্টের দাবি, অনিদ্রায় ভুগছেন যাঁরা, তাঁদের সব সমস্যা দূর হবে এমন বালিশে মাথা রেখে ঘুমালে। মনে শান্তি আসবে। এখন ৪৫ লক্ষ টাকা একটা বালিশের জন্য খরচ করার পর, আপনি কতটা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।



Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...