Saturday, June 20, 2026

উপনির্বাচনে দেশ জুড়ে ভোট লুট বিজেপির, একতরফা ফলাফল

Date:

Share post:

উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের একাধিক অভিযোগ ছিল বিরোধীদের তরফে।উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, এমন অভিযোগও উঠেছে।ফল বের হওয়ার পর সেই অভিযোগের সত্যতা টের পাওয়া যাচ্ছে।  দেশের মোট ১০ আসনের উপনির্বাচনের মধ্যে ৫টি পেয়েছে বিজেপি। ২টি আসনে জয়ী কংগ্রেস। একটি করে আসনে জয়ী আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল (অমৃতসর) এবং ওয়াইএসআর কংগ্রেস।

ত্রিপুরার ৪ বিধানসভার মধ্যে তিনটিতে জিতেছে বিজেপি।বামেরা নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে।তিন আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কাঁটা হয়ে থেকেছে আগরতলা কেন্দ্রটি। ওই কেন্দ্রে বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে এনেছেন কংগ্রেসের সুদীপ রায়বর্মণ।

আরও পড়ুন-প্রাপ্য ছুটি না নিলে সেই বছরই মিলবে টাকা, নতুন শ্রম আইন চালুর ভাবনা কেন্দ্রের

অন্য উপনির্বাচনগুলির মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে পাঞ্জাবে। খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ছেড়ে যাওয়া সঙ্গরুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছে আম আদমি পার্টি (Aam Admi Party)। আপ প্রার্থীকে হারিয়ে চমক দিয়েছেন শিরোমণি অকালি দল অমৃতসরের প্রার্থী। বাকি তিন আসনের মধ্যে দিল্লিতে জিতেছে আম আদমি পার্টি। ঝাড়খণ্ডে জিতেছে শাসক জোটের সঙ্গী কংগ্রেস। অন্ধ্রপ্রদেশেও বিরাট জয় পেয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...